স্কুল লোগো

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়

Hazrat Shahjalal High School

মাস্টার বাজার, মতলব দ‌ক্ষিণ, চাঁদপুর। | স্থাপিত: ১৯৭০ ইং

নেভিগেশন মেনু
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়

📢 নোটিশ বোর্ড

📢
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম | হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। | ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছে। | এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে পাঠদান করা হয়। বিদ্যালয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ পাঠদান করে থাকেন।

প্রতিষ্ঠান পরিচিতি

প্রতিষ্ঠাকাল

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার পিংড়া গ্রামে মাস্টার বাজারে অবস্থিত “হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়” অত্র অঞ্চলের একটি অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে মাধ্যমিক স্তরের স্বীকৃতি লাভ করে।

লক্ষ্য ও উদ্দেশ্য

প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে আসছে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বিদ্যালয়টিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল অর্জন করে আসছে।

ভৌত অবকাঠামো

বিদ্যালয়টিতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার এবং একটি সমৃদ্ধ আইসিটি ল্যাব রয়েছে। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের জন্য রয়েছে বিশাল খেলার মাঠ।

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠানের বাণী ও শুভেচ্ছা

সভাপতি

সভাপতির শুভেচ্ছা বার্তা

মোহাম্মদ নেয়ামুল হোসাইন তুহিন

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে এই প্রতিষ্ঠানটি। আমি গর্বিত এই বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে। শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি আমাদের লক্ষ্য হলো—প্রতিটি শিক্ষার্থীকে একজন দায়িত্বশীল, জ্ঞানী এবং মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। বিদ্যালয়ের উন্নয়ন শুধু প্রশাসনিক পর্যায়ে সীমাবদ্ধ না রেখে, আমরা অভিভাবক ও সমাজের সকল স্তরের সহযোগিতা প্রত্যাশা করি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও আধুনিক করে গড়ে তুলতে পারি। আসুন, একসাথে শিক্ষার আলো ছড়িয়ে দিই সমাজের প্রতিটি স্তরে।

সভাপতি
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়।
মাস্টার বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর।
প্রধান শিক্ষক

প্রধান শিক্ষকের শুভেচ্ছা বার্তা

মোঃ নাসির উদ্দিন তপদার

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় একটি আলোকিত বিদ্যাপীঠ, যেখানে জ্ঞানার্জনের মাধ্যমে শিক্ষার্থীরা গড়ে ওঠে মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে। আমি বিশ্বাস করি, সুশৃঙ্খল পরিবেশ, আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি ভালবাসা ও দায়িত্ববোধই একটি সফল শিক্ষাপ্রতিষ্ঠানের মূল চাবিকাঠি। আমাদের শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ এবং ভবিষ্যৎ গঠনের প্রতিও সমান যত্নশীল। আমি সকল অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। একসাথে আমরা গড়ে তুলবো একটি আদর্শ ও প্রগতিশীল সমাজ। আমি সংশ্লিষ্ট সকলের উন্নতি ও সুস্বাস্থ্য কামনা করছি ।

প্রধান শিক্ষক
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়।

ব্যবস্থাপনা কমিটিঃ

মোহাম্মদ নেয়ামুল হোসাইন তুহিন

সভাপতিঃ
মোহাম্মদ নেয়ামুল হোসাইন তুহিন

মোঃ নাসির উদ্দিন তপদার

সদস্য সচিবঃ
মোঃ নাসির উদ্দিন তপদার

আব্দুল হামিদ মজুমদার

শিক্ষক প্রতিনিধিঃ
আব্দুল হামিদ মজুমদার

আমেনা আক্তার মনি

অভিভাবক প্রতিনিধিঃ
আমেনা আক্তার মনি

পাঠদানের অনুমতি ও স্বীকৃতি

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত

EIIN: 103860 | প্রতিটি শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যক্রম মেনে চলা হয়।

শ্রেণি ও শিক্ষার্থী সংখ্যা

বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়।

৭৪৫ জন
মোট শিক্ষার্থী
৩০৯ জন
ছেলে
৪৩৬ জন
মেয়ে

অনুমোদিত শাখা

বিজ্ঞান
মানবিক
ব্যবসায় শিক্ষা

শিক্ষকমণ্ডলী

মোঃ নাসির উদ্দিন তপদার

মোঃ নাসির উদ্দিন তপদার
প্রধান শিক্ষক
মোবাইল: 01716818122

নির্মাল মন্ডল

নির্মাল মন্ডল
সহকারী শিক্ষক

জনাব রুবেল

জনাব রুবেল
সহকারী শিক্ষক

জনাব রবিউল

জনাব রবিউল
সহকারী শিক্ষক

শামপা আক্তার

শামপা আক্তার
সহকারী শিক্ষক

জনাব সুমন

জনাব সুমন
সহকারী শিক্ষক

জনাব সোবহান

জনাব সোবহান
সহকারী শিক্ষক

জনাব হাবিবুর

জনাব হাবিবুর
সহকারী শিক্ষক

ক্লাস রুটিন

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস চলে। ক্লাসের সময়: প্রথম ঘণ্টা ৫০ মিনিট, অন্যান্য ঘণ্টা ৪৫ মিনিট এবং বিরতি ৫৫ মিনিট। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

রুটিন ডাউনলোড করুন (PDF)

ফলাফল

সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফল (এসএসসি):

এসএসসি ২০২৪ ৮৩%
এসএসসি ২০২৫ ৭০%
ফলাফল দেখুনঃ কুমিল্লা বোর্ড

ভর্তি তথ্য

ভর্তি সময়কাল

ষষ্ঠ শ্রেণিতে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

সহশিক্ষা কার্যক্রম

শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়:

ক্রীড়া ও স্কাউটিং

বার্ষিক ক্রীড়া, স্কাউট, গার্লস গাইড এবং রেড ক্রিসেন্ট কার্যক্রম। দায়িত্বে: জনাব নাজমুল হাসান ও জনাব সেকান্তর আলী (স্কাউট), চন্দনা রাণী দাস (গার্লস গাইড)।

সাংস্কৃতিক ও বিতর্ক

বই পড়া, বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নেতৃত্বে: জনাব ছালেহ আহাম্মাদ।

ধর্মীয় অনুষ্ঠান

মিলাদ ও দোয়া মাহফিলসমূহ নিয়মিত পরিচালিত হয়। নেতৃত্বে: জনাব মুহাম্মদ আবদুর রহমান পাটওয়ারী।

পরীক্ষার সময়সূচি

বিশেষ মূল্যায়ন

ষ্মান্মাসিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার পূর্ববর্তী সময়ে মোট দুবার বিশেষ মূল্যায়ন গ্রহণ করা হয়।

ষ্মান্মাসিক পরীক্ষা
শিক্ষা মন্ত্রাণালয়ের নির্ধারিত সময়ে
নির্বাচনী পরীক্ষা
এসএসসি পরীক্ষার্থীদের জন্য
বার্ষিক পরীক্ষা
শিক্ষা মন্ত্রাণালয়ের নির্ধারিত সময়ে

লাইব্রেরি তথ্য

লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের পাঠ্যপুস্তক, উপন্যাস ও গবেষণামূলক বই রয়েছে। শিক্ষার্থীরা সাপ্তাহিক ভিত্তিতে বই ধার নিয়ে পাঠ করতে পারে।

লাইব্রেরিয়ান: জনাব সঞ্জয় কুমার দাস

কম্পিউটার ল্যাব তথ্য

অত্র প্রতিষ্ঠানটি ২০১৫ ইং সালে একটি আধুনিক কম্পিউটার ল্যাব গড়ে তোলে। যেখানে ১৭টি কম্পিউটার, প্রজেক্টর, মনিটরসহ মাল্টিমিডিয়া ক্লাসের জন্য উপযোগী একটি আইসিটিডি ডিজিটাল ল্যাব রয়েছে। যেখানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুগপোযোগী শিক্ষার্থী হিসেবে গড়ে উঠছে। একজন যোগ্য কম্পিউটার ল্যাব অপারেটর জনাব নির্মল কর্মরত আছেন।

শিক্ষার্থী অর্জন

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা

মোঃ নাসির উদ্দিন তপদার

মোঃ নাসির উদ্দিন তপদার

প্রধান শিক্ষক

মোবাইলঃ
01716818122
ই-মেইলঃ
hsjshschool@gmail.com

ফলাফল (ডাউনলোডযোগ্য ফাইল)

নাম ফাইল ডাউনলোড
ষষ্ঠ শ্রেণি ফলাফল (পিডিএফ ফাইল) ডাউনলোড
সপ্তম শ্রেণী ফলাফল (পিডিএফ ফাইল) ডাউনলোড
অষ্টম শ্রেণী ফলাফল (ইমেজ ফাইল) ডাউনলোড
নবম শ্রেণী ফলাফল (ইমেজ ফাইল) ডাউনলোড
দশম শ্রেণী ফলাফল (ইমেজ ফাইল) ডাউনলোড

বিদ্যালয়ের পরিসংখ্যান

শিক্ষার্থীঃ ৭৪৫ জন
শ্রেণিঃ ৬-১০
শিক্ষকঃ ১৬ জন
ভবনঃ ২ টি

যোগাযোগ

ঠিকানা

পিংড়া, মাস্টার বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর।

ফোন

+8801716818122

ই-মেইল

hsjshschool@gmail.com

Google Map Location
গুগল ম্যাপে স্কুলের অবস্থান দেখতে এখানে ক্লিক করুন